চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি মামলায় মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম প্রতিনিধি :- চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি মামলায় মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে বিভিন্ন ইটভাটাকে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
১. মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (4BM), মাইজবিলা, চরম্বা; মালিক জসিম উদ্দিন — ৬ লাখ টাকা জরিমানা।
২. মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (BBM-2), মাইজবিলা আবাসন, চরম্বা; মালিক মোঃ গিয়াস উদ্দিন — ৬ লাখ টাকা জরিমানা।
৩. চরম্বা রহমানিয়া ব্রিকস (CRB), নোয়ারবিলা, চরম্বা; মালিক নাছির উদ্দিন — ৬ লাখ টাকা জরিমানা।
৪. মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারিং (IBM), রাজঘাটা, চরম্বা; মালিক মফিজুর রহমান — ৬ লাখ টাকা জরিমানা।
৫. মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (BRB), চরম্বা, রাজঘাটা; মালিক নুরুল আলম বাহাদুর — ৬ লাখ টাকা জরিমানা।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-৭, চট্টগ্রাম, আনসার, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লোহাগাড়া স্টেশনের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Array