• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

     adminj 
    04th May 2026 11:53 pm  |  অনলাইন সংস্করণ

    লালপুর (নাটোর) প্রতিনিধি:- নাটোরের লালপুরে ট্রাকের নিচে চাপা পড়ে আশরাফুল ইসলাম (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আশরাফুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আশরাফুল ইসলাম লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার পথে লালপুর অভিমুখী একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।
    নিহতের মা রুনিফা বেগম জানান, তিনি লালপুর বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে নিজেই ছেলের লাশ শনাক্ত করেন।
    লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031