• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ 

     adminj 
    07th May 2026 12:46 am  |  অনলাইন সংস্করণ

    আতিকুর রহমান ইকবালি, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের উপর হামলা চালিয়ে এবং অবরুদ্ধ করে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীমের সহযোগীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

    সন্ত্রাসী শামীমকে ছিনিয়ে নেওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনী চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় জটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।

    শামীম মিয়ার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আব্দুল খালেদের ছেলে।

    পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর ডেমড়া ঘেষা রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকাটি অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে বছরের পর বছর হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের অপরাধ সংগঠিত হয়ে আসছে।

    রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার বাসিন্দা শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা সহ বিভিন্ন ঘটনায় ডজন খানেক মামলা রয়েছে। এছাড়া কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টি রয়েছে। দীর্ঘদিন ধরে এই পলাতক আসামীকে পুলিশ খুঁজছিল।

    সোমবার রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওয়ারেনভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর শামীমকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। এক পর্যায়ে শামীমের অনুসারীরা পিকআপ গাড়িসহ পুলিশকে অবরুদ্ধ করে ফেলে। অনুসারীরা শামীমকে নিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয় তারা। উপস্থিত পুলিশদের ধাক্কাধাক্কি করে অপমান অপদস্থ করা হয়। এক পর্যায়ে পুলিশের উপর হামলা করে শামীমকে ছিনিয়ে নেয়া হয়। এ সময় পুলিশ প্রতিহতের চেষ্টা করলে হামলাকারীদের আঘাতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়।
    খবর পেয়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করেন। পরে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।
    এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

    এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে পুলিশ চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ জানতে পারেন চনপাড়ার মাদক সম্রাট ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শামীম মিয়া ঐ এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান পরিচালনা করে শামীম মিয়াকে পুলিশ গ্রেফতার করলে শামীমের অনুসারীরা পুলিশের উপর মব সৃষ্টি করে নিয়ে যায়। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ ১৩ জনকে আটক করে।

    এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031