• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ 

     adminj 
    31st May 2026 5:15 am  |  অনলাইন সংস্করণ

    শরীফুল ইসলাম(মাদারীপুর) প্রতিনিধি : -মাদারীপুর জেলার রাজৈর থানাধীন নয়াকান্দি (সুইসগেট) গ্রামের নুর ইসলাম শেখের পুকুরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক চামড়া ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল শনিবার (৩০ মে) সকাল থেকে রাজৈর উপজেলার নয়াকান্দি (সুইসগেট) গ্রামের নুর ইসলাম শেখের একটি পুকুরে মাছ মরে ভাসতে শুরু করে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার নয়াকান্দি (সুইসগেট) গ্রামের নুর ইসলাম শেখ সরকারী লীজ নিয়ে গত দুই বছর যাবৎ মাছ চাষ করে আসছেন। ঈদের দিন দুপুর থেকে স্থানীয় চামড়া ব্যবসায়ী হারুন ফকির কোরবানীর পশুর চামড়া কিনে এই পুকুরের পাশের একটি দোকানঘরে সংরক্ষণ করেন। পরে পুকুওে ফেলা হয় চামড় থেকে ছাটাই করা লবণাক্ত বর্জ্য। এতে পানি দূষিত হলে গতকাল শনিবার সকাল থেকে একে একে ভেসে উঠতে শুরু করে রুই, কাতলা, তেলাপিয়া, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে করে মারা যায় পুকুরে থাকা প্রায় ১০ লাখ টাকার মাছ।
    ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী নুর ইসলাম বলেন, আমার প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছি। মাছ বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করার পরিকল্পনা ছিল। এখন আমি এই ক্ষতি কি করে কাটিয়ে উঠবো? আমি এই ঘটনার বিচার চাই এবং আমার ক্ষতিপূরণ চাই।
    অভিযুক্ত চামড়া ব্যবসায়ী হারুন ফকির বলেন, আমার দ্বারা মাছচাষী ক্ষতিগ্রস্থ হয়েছেন। তার সাথে কথা বলে তার চাওয়া অনুযায়ী ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।
    রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মাছ মেরে ফেলা ফৌজদারী অপরাধ। কোনো অবস্থাতেই অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031