• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নগরকান্দার ডাঙ্গীতে হিন্দু সম্প্রদায় সহ ১৩ টি পরিবার বিএনপিতে যোগদান 

     adminj 
    04th Jun 2026 5:51 pm  |  অনলাইন সংস্করণ

    মিজানুর খান, ফরিদপুর প্রতিনিধি :- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা (নাউডুবী) গ্রামের সনাতন ধর্মাবলম্বী সহ ১৩ টি পরিবার ডাঙ্গী ইউনিয়নের বিএনপির সভাপতি রহিজউদ্দীন চোকদার ও বিশিষ্ট সমাজ সেবক, মানবিক উদার মনের মানুষ মোঃ মুরাদ হোসেন মিয়ার সাথে যোগদান অনুষ্ঠানে

    তেহার উদদীন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিএনপির ডাঙ্গী ইউনিয়নের সভাপতি মোঃ রহিজউদ্দীন চোকদার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডাঙ্গী ইউনিয়নের আগামী দিনের উন্নয়নের রুপকার মোঃ মুরাদ হোসেন মিয়ার রাজনৈতিক প্রতিনিধি দিশান শেখ ফয়সাল বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও (জসাস) এর নগরকান্দা উপজেলা শাখার আহবায়ক মোঃ জহিরউদ্দিন চোকদার লুলু।

    ১ লা জুন সোমবার বিকেলে ডাঙ্গী নগরকান্দা (নাউডুবি) গ্রামে বিজয় সরকারের বাড়িতে যোগদান সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জাসাস এর নগরকান্দা উপজেলা শাখার আহবায়ক মোঃ জহিরউদ্দিন চোকদার লুলু, তিনি বলেন আমরা ডাঙ্গী ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষ কেউ যদি অশান্তি করার পায়তারা করে আমরা তাদেরকে ছাড় দিব না আজ যারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তিনি আরও বলেন আজ যারা আমাদের সাথে যোগদান করেছে সুখে দুঃখে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
    যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আজকে যারা নাউডুবী গ্রামের লোকজন আমাদের সাথে যোগদান করেছে তাদের সকল বিপদ আপদে সাথে থাকবো এবং এই গ্রামে হিন্দু সম্প্রদায়ের মন্দির, শ্মাশান নির্মাণের দাবী করেছে আমি অতি দ্রুত আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ এর সাথে যোগাযোগ করে তা পুরন করবো। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাইয়ুম আহমেদ, সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল আলী মোল্লা, ইদ্রিশ, রিফাত, আউয়াল প্রমুখ।
    যোগদান অনুষ্ঠানটি উপস্হাপনা করেন ডাঙ্গী ইউনিয়নের কৃষক দলের সভাপতি কবির হোসেন লিটু মিয়া
    সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ