• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  •  adminj 
    05th Jun 2026 6:00 pm  |  অনলাইন সংস্করণ

     

    আশিকুর রহমান ইকবাল :-  আড়াইহাজার উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।মৃত দুই ভাই হলো, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও সাফওয়ান (৭)। এর মধ্যে আকিবুল স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল এবং সাফওয়ান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি কাটাতে দুই ভাই নানা বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে নানা বাড়ির পুকুরে গোসল করতে নেমেছিল তারা। সাঁতার না জানায় পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় দুই ভাই। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেহ পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।এরপর তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ,,,,, শিশুদের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ