ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৭৯ জন আসামি গ্রেফতার
adminj
09th Jun 2026 5:56 pm | অনলাইন সংস্করণ
সুমন খাঁন :- ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৭৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে ঢাকা (উত্তর) ৪৩ জন এবং ঢাকা (দক্ষিণ) ৩৬ জন।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক সংক্রান্ত মামলায় ৩৪ জন, নিয়মিত মামলার ০৯ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২০ জন, অন্যান্য মামলায় ১৬ আসামি রয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ঢাকা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
