• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎ওজু শেখানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার 

     adminj 
    09th Jun 2026 5:02 pm  |  অনলাইন সংস্করণ

    আশিকুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) অদ্য –  ৯ জুন ২০২৬ ইং তারিখ নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাদ্রাসা শিক্ষক ৯ বছর বয়সী এক শিশুকে অজু শিখানোর নামে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর এলাকার আব্দুল হাদিসের ছেলে।‎এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।‎প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ডহরগাঁও এলাকার মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর বসবাস করতেন। সেখানেই ইসানুর শিশু কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়াতেন। সোমবার দুপুরে শিশুটি তার সহপাঠিদের সাথে নিয়ে ইসানুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এসময় ওযু শেখানোর নাম করে ইসানুর ওই শিশুটিকে বাথরুমে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায়ে শিশুটির ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ইসানূরকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ্য করে।।।।।।।

    ‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ডহরগাঁও এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা রজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ