• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডেঙ্গু প্রতিরোধ কমিটির অনারারি চেয়ারম্যান হতে সম্মতি দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. আসিফ মিজান 

     adminj 
    09th Jun 2026 4:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: – দীর্ঘদিন ধরে জনসচেতনতা ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনাকারী ডেঙ্গু প্রতিরোধ কমিটির অনারারি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে সম্মতি দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সমাজসেবক প্রফেসর ড. আসিফ মিজান।
    কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নিয়ামত আলী-এর আমন্ত্রণে তিনি এ সম্মতি প্রদান করেন। এ উপলক্ষে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে তিনি সবসময় পাশে থাকবেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখবেন।
    উল্লেখ্য, ২০০১ সাল থেকে মো. নিয়ামত আলীর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ কমিটি দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসম্পৃক্ত উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর আগে কমিটির অনারারি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ।
    প্রফেসর ড. আসিফ মিজান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি বিদেশের মাটিতে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি উপাচার্য। বর্তমানে তিনি Darussalam University-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
    শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে তাঁর অবদান দেশ-বিদেশে প্রশংসিত। বাংলাদেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর বহুমাত্রিক অবদানকে অনেকেই অনুকরণীয় ও স্মরণীয় বলে অভিহিত করেন।
    ডেঙ্গু প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, প্রফেসর ড. আসিফ মিজানের অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্ব কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সামাজিক আন্দোলনকে নতুন মাত্রা দেবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ