• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লাইন লিকেস থেকে গ্যাস ছড়িয়ে পাঁচজন আগুনে দগ্ধ 

     adminj 
    11th Jun 2026 12:35 pm  |  অনলাইন সংস্করণ

    আশিকুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার :-  নারায়ণগঞ্জের বন্দরে একটি আবাসিক বাড়িতে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।আজ বৃহস্পতিবার সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় একটি একতলা বাড়িতে এই ঘটনা ঘটে।দগ্ধরা হলেন, আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৪২), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (৯) এবং অন্য পরিবারের এক শিশু পথচারী হযরত আলী (৮)। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।তাদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আহমদ মান্নান পরিবার নিয়ে মদনপুরের একটি একতলা বাড়িটিতে ভাড়া থাকতেন। তাদের বাসার গ্যাসের চুলার লাইনে লিকেজ (ছিদ্র) ছিল। সকালে আলী আহমদ মান্নান নিজেই সেটি মেরামত করার চেষ্টা করেন। মেরামত শেষে তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা চারজন ও বাসার বাইরে থাকা পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়।জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষযটি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে আগুনের ঘটনায় মোট ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের শরীরের ৯০ শতাংশ, তার ছেলে সিয়ামের ৭৭ শতাংশ, মেয়ে মিমের ৪১ শতাংশ এবং স্বামী আব্দুল মান্নানের ৩০ শতাংশ পুড়ে গেছে। এছাড়াহযরত আলী নামের ৮ বছর বয়সী অপর শিশুটির শরীরের ৮ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে বর্তমানে অবজারভেশনে রাখা হয়েছে।নারায়ণগঞ্জ,,,,,,, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, বন্দরের মদনপুরে একটি আবাসিক বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দগ্ধরা সবাই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ