• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী 

     adminj 
    23rd Jun 2026 12:33 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম মহোদয় এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার চিফ রিপোর্টার মোঃ রেজাউল ইসলাম লাকি। সাক্ষাৎকালে তিনি বিশিষ্ট সূফি তত্ত্ববিদ লেখক, গবেষক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান খাজা ওসমান ফারুকীর রচিত কয়েকটি বই উপহার দিয়েছেন।

    রোববার অনুষ্ঠিত এ সাক্ষাতে খাজা ওসমান ফারুকী রচিত সুফি সাইকোলজি, আত্মার নকশা, সুফি মেডিটেশন ও কুণ ফায়াকুণ নামক রচয়িতার বইগুলি উপহার হিসেবে ভিসি মহোদয় কে দেয়া হয়। শিক্ষা, গবেষণা ও সাহিত্যচর্চা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। এ সময় ভিসি বই গ্রহণ করে লেখকের সাহিত্যকর্মের প্রশংসা করেন।সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জ্ঞানচর্চা ও গবেষণার প্রসারে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম সাহেব বলেন জ্ঞান অর্জনের কোনো বয়স নেই সকল বয়সে জ্ঞান অর্জন করা উচিত। জানতে হলে পড়তে হবে ভালো ভালো বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে লেখকদের কে প্রশংসা করে তাদের লেখায় আরো গতি বাড়াতে হবে। ভিসি মহোদয় সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ