গোপালগঞ্জে ছাত্রদলের মাদকবিরোধী গণমিছিল ও র্যালি
স্টাফ রিপোর্টার, অনিক সিকদার :- গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের নির্দেশনায় মাদকবিরোধী গণমিছিল ও র্যালি করেছে গোপালগঞ্জ ছাত্রদল।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে র্যালিটি শেষ হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং গোপালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক তাজবীর হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রিদওয়ান রহমান বাবু ও সাধারণ সম্পাদক সাজেদুর ইসলাম লিওন, গোপালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহান আল ইমামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মো. মিকাইল হোসেন এবং সাবেক ছাত্রনেতা সুজন সিকদারও কর্মসূচিতে অংশ নেন।
র্যালি শেষে গোপালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্ত করা হয়।
Array