• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজে মিলাদ মাহফিল ও এইচ.এস.সি. পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত 

     adminj 
    27th Jun 2026 6:57 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার ( মোহাম্মদ রমজান আলী) :- উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন এলেঙ্গা পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের মিলাদ মাহফিল ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা- ২০২৬ ইং অনুষ্ঠিত হয়। আজ শনিবার ২৭ জুন /২০২৬ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৩৩,টাঙ্গাইল- ৪, (কালিহাতী) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লুৎফর রহমান মতিন (এম.পি), স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের দাতা সদস্য মোঃ সেকান্দর আলী সিকদার, মোঃ হুমায়ুন শিকদার, মোঃ আখতারুজ্জামান (বাবলু)সিকদার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ তৌহিদুর রহমান, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শুকুর মাহমুদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ. কে. এম. আব্দুল আউয়াল, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক হিরো, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সভাপতি মুহ.হাবিবুল বাশার তারেক প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, অভিভাবক,বিদায়ী ছাত্রীবৃন্দ ও অন্যান্য ছাত্রীবৃন্দ, স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অতিথিবৃন্দের বক্তব্যে বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষাই জাতির মেরুদন্ড,শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না,তাই উচ্চ শিক্ষার মাধ্যমে তোমরা প্রতিষ্ঠিত হবে, এটাই সকলের প্রত্যাশা ও কামনা। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল ও উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ