• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাকস্থলী করে পাচারকালে ১৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

     adminj 
    03rd Jul 2026 6:35 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি  :-  রাজধানীর শাহবাগ এলাকায় বিশেষ কায়দায় পাকস্থলীর অভ্যন্তরে পাচারকালে ১৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো –  ১। মোঃ হাসান (৪০)  ও ২। এখলাস মিয়া (৬৫)।

    বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় শাহবাগ থানাধীন দোয়েল চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ।

    সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি বিশেষ কায়দায় পাকস্থলীতে ইয়াবা বহন শাহবাগের দোয়েল চত্ত্বর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে পাকস্থলীর ভিতর থেকে ১৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করতো। ক্রয়কৃত ইয়াবা বিশেষ কায়দায় পেটের ভিতরে পাকস্থলীতে বহন করে ঢাকায় নিয়ে আসতো। এরপর মলত্যাগের মাধ্যমে অপসারণ করে ঢাকায় বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রয় করতো।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031