রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা থেকে ০৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ বাছেদ মাতাব্বর (২৭)
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০২ জুলাই) বিকাল আনুমানিক ৪:২৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন গাবতলী সাভার টু টেকনিক্যালগামী মহাসড়কের উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম মোঃ বাছেদ মাতাব্বর কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ০৮ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
