র্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নরসিংদী মাধবদী হতে ৩৯৩ বোতল ফেয়ারডিল ও স্কাফ সহ বাসের সুপারভাইজার ও হেলপার আটক।
নিজস্ব প্রতিবেদক :- র্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নরসিংদী মাধবদী হতে ৩৯৩ বোতল ফেয়ারডিল ও স্কাফ সহ বাসের সুপারভাইজার ও হেলপার আটক।”
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে র্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ০৭ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় নরসিংদী জেলার মাধবদী থানাধীন পাঁচদোনা বাজারস্থ ঢাকা সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে এম আর পরিবহনের একটি বাসের সুপারভাইজার ও হেলপারকে বাসের যাত্রীদের মালপত্র রাখার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫০ বোতল স্কাফ ও ২৪৩ বোতল ফেয়ারডিল সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। মোঃ সাইফুল ইসলাম (২৬), (বাসের সুপারভাইজার), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মর্জিনা খাতুন, সাং-বীরগাঁও, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ ফারুক হোসেন সাব্বির (২৩), (বাসের হেলপার), পিতা-মেঃ আহসান হাবিব, মাতা-খাতিজাতুল কোবরা, সাং-চন্ডিপুর, ৯নং ঘোষনগর ইউনিয়ন পরিষদ, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাসের সুপারভাইজার ও হেলপারের চাকুরীর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নরসিংদী জেলার মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Array