মাননীয় সাংসদ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল ও ডিপো স্থানান্তরের লক্ষ্যে স্থান পরিদর্শন।
নিজস্ব প্রতিবেদক :- মাননীয় সাংসদ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল ও ডিপো স্থানান্তরের লক্ষ্যে স্থান পরিদর্শন।
গত ৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ মাননীয় সাংসদ (পাবনা-৫) অ্যাডভোকেট জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস মহোদয়ের নেতৃত্বে ঢাকাস্থ বিভিন্ন বাস টার্মিনাল ও ডিপো স্থানান্তরের লক্ষ্যে সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে সম্মানিত সদস্যবৃন্দ কোস্টারযোগে সচিবালয় থেকে যাত্রা শুরু করে চুনকুটিয়া (জেলখানা বিপরীতে বাঘাইর) – তেঘরিয়া আন্ডার পাস -হাসনাবাদ (ইকুরিয়া ) – কাঁচপুর- ফুলবাড়িয়া পরিদর্শন শেষে পুনরায় সচিবালয়ে ফিরে আসেন।
এ সময় সংশ্লিষ্ট স্থানসমূহের উপযোগিতা, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
ঢাকা জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় পরিদর্শন টিমে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
Array