• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাইবান্ধায় আনসার সদস্য জেলহাজতে, মাদকচক্রের সম্পৃক্ততার অভিযোগ,সন্ত্রাসী কায়দায় সাংবাদিক পরিবারের ওপর হামলা 

     adminj 
    15th Jul 2026 6:57 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ জিয়াউর রহমান, যিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত, আইডি নং ২২৪৩৩, একটি হত্যা চেষ্টা ও হামলার মামলায় আদালতের আদেশে বর্তমানে জেলহাজতে রয়েছেন।

    মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২৬ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলনের জমি দখলের উদ্দেশ্যে একদল লোক দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে আসে। এ সময় সাংবাদিকের পরিবারের সদস্যরা বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, সাংবাদিকের স্ত্রী মোছাঃ আফরোজা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
    ঘটনার পর সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলন বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করে।
    দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৬ সালের ১২ জুলাই অভিযুক্ত জিয়াউর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, অভিযোগের ধারা অজামিনযোগ্য হওয়ায় আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।
    এদিকে সাংবাদিকের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা উত্তর জোনাল অধিনায়কের কাছেও পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
    এছাড়া প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, সাংবাদিকের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি সংঘবদ্ধ মাদকচক্রকে ব্যবহার করে মানববন্ধনের আয়োজন করা হয়। পরবর্তীতে সাংবাদিক পরিবারের মানববন্ধনে হামলার চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কয়েকজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
    সাংবাদিকের দাবি, তার বৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর হামলার ভিডিওসহ বিভিন্ন আলামত সংরক্ষিত রয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।
    সাংবাদিক মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ, অভিযোগে উল্লিখিত মাদকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হামলার পেছনে কারা প্রভাব বিস্তার করেছে তা উদঘাটনের দাবি জানিয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031