• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদারীপুরে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, যুবক গ্রেফতার 

     adminj 
    20th Jul 2026 2:54 am  |  অনলাইন সংস্করণ

    আরিফুজ্জামান সরিফ : – মাদারীপুরের কালকিনি উপজেলায় জাল টাকা ও জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

    রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দীন ইসলাম ওই এলাকার মহসিন ঢালীর ছেলে।
    র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরজগমোহন এলাকার একটি বাড়িতে জাল টাকা তৈরি করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দীন ইসলামকে আটক করা হয়।

    পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া সহযোগী সুজন ঢালীর ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

    জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালার প্রিন্টার ও জাল নোট তৈরির রং, একটি এন্ট্রি কাটার, একটি স্কেল, দুটি চপিং বোর্ড, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত প্রায় ৯৫০ পিস এ-ফোর সাইজের কাগজ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031