• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর জুরাইন এলাকা হতে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যমানের ইয়াবা ও গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০| 

     adminj 
    20th Jul 2026 5:49 am  |  অনলাইন সংস্করণ

    রাজধানীর জুরাইন এলাকা হতে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যমানের ইয়াবা ও গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৯/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা’সহ ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

    এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৯/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২১.৪০ ঘটিকায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ১২৫ (একশত পঁচিশ) পুরিয়া মাদকদ্রব্য গাঁজা, যার আনুমানিক সর্বমোট বাজার মূল্য ৭২,৭০০/- (বাহাত্তর হাজার সাতশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: জাবেদ (৪০), পিতা- মৃত চান মিয়া, সাং- মহিষলখোলা, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর বলে জানা যায়|

    প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার জুরাইন’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

    মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে|

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031