কদমতলী থানাধীন হাজী হাবিবুল্লাহ মার্কেটের দোকান নং-এক্স-২, আলমবাগস্থ নুসাইবা অপটিকস-এ অভিযান পরিচালনা করে ০৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
অদ্য ০৯/০৮/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় কদমতলী থানাধীন হাজী হাবিবুল্লাহ মার্কেটের দোকান নং-এক্স-২, আলমবাগস্থ নুসাইবা অপটিকস-এ অভিযান পরিচালনা করে ০৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় নুসাইবা অপটিকস-এর পার্টনার মোঃ নাঈম, পিতা- সেকেন্দার আলী খান, ঠিকানা- জুরাইন মিষ্টির দোকান (হাজী খোরশেদ আলী রোড), কদমতলী, ঢাকা-কে সন্দেহভাজন হিসেবে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয়করণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে র্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।
বর্তমানে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
পরবর্তী কার্যক্রমঃ
উদ্ধারকৃত ককটেলসমূহ নিরাপদে নিষ্ক্রিয়করণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
