ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৭২ (বাহাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আঁখি আক্তার :- ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৭২ (বাহাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ সিরাজ-উদ দৌলাহ এবং এসআই (নিরস্ত্র)/ ঝন্টু চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ সিরাজ-উদ দৌলাহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৮/০৮/২০২৬ খ্রিঃ ২০.১০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাচা বাজারের সামনে রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সাজিদ (২৩), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-সেলিনা বেগম, সাং-ঘোষকান্দা, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ ঝন্টু চক্রবর্তী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৮/০৮/২০২৬ খ্রিঃ ২৩.৪৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রেল স্টেশনের সামনে খালপাড় ব্রীজ এর উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ আলাউদ্দিন ঢালী (৩২), পিতা-মৃত খলিল
ঢালী, মাতা-মাকসুদা বেগম, সাং-আটিপাড়া (ঢালী বাড়ী), থানা-পালং, জেলা-শরীয়তপুর, এ/পি সাং-কালীবাড়ী (মাসুম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-২৩, তারিখ-০৯/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০ (ক), ২। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-২৪, তারিখ-০৯/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array