• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন গ্রেফতার, মামলা ৩৫ 

     adminj 
    09th Aug 2026 3:49 am  |  অনলাইন সংস্করণ

    আবু তাহের শেখ :- ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন গ্রেফতার, মামলা ৩৫

    রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৫ টি মামলা দায়ের করা হয়েছে।

    গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭২ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪৪ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪০ জন এবং গোয়েন্দা বিভাগ কৃর্তৃক ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১ টি পানির মটর, ৫ টি মোবাইল ফোন, ১ টি মানিব্যাগ, ৩ টি ফয়েল পেপার, ১ টি গ্যাস লাইট, ১ টি দশ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮,৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১ টি কেঁচি, ১ টি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, ১ টি চাকু, ১ টি সুইচ গিয়ার, ১ টি হ্যাক্সো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।

    রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31