টাঙ্গাইলের কালিহাতীতে নরদহি আশরাফুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক সমাবেশ ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার মোঃ রমজান আলী : – টাঙ্গাইলের কালিহাতীতে নরদহি আশরাফুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে অভিভাবক ও কমিটি গঠন ২০২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার ( ৮ আগষ্ট) সকাল ১১:০০ ঘটিকার সময় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুল হক (আয়নাল) এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শুকুর মাহমুদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহর আলী, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও নরদহি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মজনু শিকদার প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষকমন্ডলী , ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক মন্ডলী, কালিহাতী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত ও সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় ।
Array