ডেমরায় বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ১
adminj
16th Aug 2026 3:59 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :-রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগরে একটি বাড়ি থেকে দুটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। অদ্য ১৬/০৮/২০২৬ইং তারিখ রোজ রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল দল।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তের অংশ হিসেবে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। এ সময় ডেমরার পশ্চিম বক্সনগরের গরীবের নেওয়াজ মসজিদ রোডের মোড়ে একটি বাড়িতে দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়।
Array