• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস 

     adminj 
    16th Aug 2026 3:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস।*

    র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য, প্রসাধনী ও ওষুধ নির্মূল এসব ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

    এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৮/২০২৬ তারিখে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব জনাব মো: আবু হাসান-এর নেতৃত্বে ও র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন মুসলিমাবাদ এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনাকালে বিএসটিআই, ঢাকা-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চৌধুরাণী আয়ুর্বেদিক-এর স্বত্বাধিকারী মাহফুজা ইয়াসমিন’কে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা), আনোয়ার হোসেন (৪৫) কে ২০,০০০/- (বিশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং আরো একটি কারখানা বন্ধ করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী ও যৌন উত্তেজক ওসুধ জব্দ করে ধ্বংস করা হয়।

    এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31