• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর ডেমরায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

     adminj 
    07th Sep 2026 7:32 pm  |  অনলাইন সংস্করণ

    লুতফুর রহমান :- রাজধানীর ডেমরায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৭ সেপ্টেম্বর এই কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি সারুলিয়া গরুর হাট থেকে শুরু হয়ে সারুলিয়া বাজার, টেংরা তালতলা মা মেমোরিয়াল একাডেমি এবং টেংরা সফর উদ্দিন মার্কেট হয়ে রানীমহল ব্রিজের ডালে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান খোকন ও মোঃ অহিদুল ইসলাম অহিদ।

    এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সদস্য মোঃ মনির হোসেন খান, মোঃ আহাদুল্লাহ, আবুল বাসার পারভেজ, ওমর ফারুক ভুঁইয়া, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ সুজন মিয়া; সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া; ৬৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম; ৬৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেনসহ দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

    সমাবেশে নেতৃবৃন্দ ঘোষণা দেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী যেকোনো মূল্যে বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী সকল চক্রান্ত কঠোর হস্তে দমন করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930