ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুস সাফিউল আলম, এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস এবং এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০৩টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুস সাফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৭/০৯/২০২৬ খ্রিঃ ২৩.৪৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। জাহাঙ্গীর আলম (৫৮), পিতা-মৃত ফজলুল হক, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-দক্ষিণ পানগাঁও, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৮/০৯/২০২৬ খ্রিঃ ০১.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পশ্চিম শুভাঢ্যা এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ লিটন (২৮), পিতা-মোঃ জলিল বেপারী, মাতা-মোছাঃ রহিমা, বাংলাদেশে কোথাও স্থায়ী কোন ঘরবাড়ী জায়গা জমি নাই (ভাসমান), বর্তমান সাং-শুভাঢ্যা সাবান ফ্যাক্টরী গলি, জোলার বাড়ীর ভাড়াটিয়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
পৃথক অপর আরো একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৮/০৯/২০২৬ খ্রিঃ ০১.৪৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ী চুনকুটিয়া স্বপ্ন সুপার শপের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ জামিল ইসলাম ইয়াকুব (৪৭), পিতা-মৃত সাইজ উদ্দিন, মাতা-মোসাঃ পেয়ারা বেগম, সাং-কাঠালতলী, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমান সাং-মুক্তিরবাগ, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা‘কে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩১, তারিখ-০৮/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক), ২। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩২, তারিখ-০৮/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক), ৩। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৩, তারিখ-০৮/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক), রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array