ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১৪ (চৌদ্দ) গ্রাম হেরোইন‘সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ হারুনুর রশিদ এবং এসআই (নিঃ)/ মহরম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৯/০৯/২০২৬ খ্রিঃ ১৯.৩৫ ঘটিকায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোছাঃ রাশিদা বেগম (৪১), পিতা-মৃত হাকিম মুন্সী, স্বামী-হারুন অর রশিদ, সাং-দস্তানাবাদ, থানা-নাটোর সদর, জেলা-নাটোর, বর্তমান সাং-জাইল্যাপাড়া (রাশেদ মোল্লার বাড়ী), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ‘কে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মহরম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২০/০৯/২০২৬ খ্রিঃ ০১.১০ ঘটিকায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ সাকিনস্থ আসলাম শিকদারের মাঠের পূর্ব পাশে হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ রিয়াদ (১৯), পিতা-মোতালেব, মাতা-রুজিনা, সাং-রাশকাটি, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমান সাং-হাসনাবাদ (ফারুক মোল্লাহ বাড়ী আসলাম শিকদার মাঠের পার্শ্বে), থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ০৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৬৫, তারিখ-২০/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮(খ), ২। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৬৭, তারিখ-২০/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮(ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array