• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, অনলাইন জুয়াড়িসহ আটক ১ 

     adminj 
    09th May 2026 8:57 am  |  অনলাইন সংস্করণ

    শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে অনলাইনে জুয়া খেলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সিআর সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ০১ জনকে আটক করেছে পুলিশ।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় মৃত শাম মিয়ার বাড়ির উত্তর পাশে ব্রিজ সংলগ্ন হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
    অপরদিকে একই দিন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফারুকুল ইসলাম উপজেলার ২নং শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাগর (২০) নামের এক যুবককে অনলাইনে জুয়া খেলার সময় গ্রেপ্তার করেন।
    এছাড়া পৃথক অভিযানে সিআর সাজাপ্রাপ্ত আসামিসহ ০১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031