মানুষ টাকার লোভে কত কিছু করতে পারে দেখুন
নিজস্ব প্রতিবেদক :- মানুষ টাকার লোভে কত কিছু করতে পারে দেখুন!!!
রোজার ঈদের আগে আমি সামান্য খাটে বাড়ি খেয়ে একটু ব্যথা পাই । ঈদের ছুটিতে সব বন্ধ থাকায় আমি আলোকের পুরান বিল্ডিং এর একটি ডক্টরকে দেখাই (তার নাম মাহবুব আলম) তিনি আমাকে সামান্য ওষুধ দেন এবং প্লাস্টার করতে বলেন কিন্তু আমি প্লাস্টার করিনা। তারপর ব্যথা তীব্র হওয়ায় আমি আলোকের নতুন বিল্ডিং মিরপুর ১০ এ আরেকজন ডাক্তারকে দেখায় তার নাম হচ্ছে (নূরে আলম) ঔ সে আমাকে X-ray করতে বলে তারপর আমি এক্সরে করি তিনি দাবি করেন তিনি পঙ্গু হাসপাতালে ডক্টর। তিনি বলেন আমার হাতের ফ্র্যাকচার হওয়ার কারণে আমার হাতে প্লাস্টার করা জরুরী। কিন্তু আমার হাতে কোন প্লাস্টারের প্রয়োজন ছিল না তিনি জোরপূর্বক আমাকে প্লাস্টার করার কথা বলে তারপর আমরা প্লাস্টার করি ৮ হাজার টাকা দিয়ে। তারপর আমি দুইদিন হাত ঠিক ভাবে রাখতে পারি তারপর তৃতীয় দিন আমার হাতটি অনেক জ্বালাপোড়া করা শুরু করে তো আমরা ইসলামী ব্যাংক হসপিটালে আমরা আরেকজন ডক্টরের কাছে যাই আমি নাম বলতেছি না। উনি আমার প্লাস্টার খুলে দেখে আমার হাতের ভয়াবহ ভাবে ইনফেকশন হয়ে গেছে । উনি সাথে সাথে আমাকে পঙ্গুতে রেফার করে এবং আমি গত ২/৪/২০২৬ থেকে ৭/৫/২০২৬ পর্যন্ত ভর্তি ছিলাম
বাংলাদেশের এরকম ভুল চিকিৎসা হলে কোন মানুষই বাঁচতে পারবে না। আমি চাই প্রতিবাদ করা হোক আমার জন্য 🙏
Array