• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কেরানীগঞ্জে ২৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

     adminj 
    12th Jun 2026 7:44 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: :-  ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

    ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
    পুলিশ কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেরানীগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে কেরানীগঞ্জ থানার ডিবি পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
    সচেতন মহল সরকারের মাদকবিরোধী কার্যক্রমকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ