• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাওনায় ভ্যালমন্ট সোয়েটারস লিমিটেডের শিল্প প্রকল্পের উদ্বোধন: কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন সম্ভাবনা 

     adminj 
    28th Jun 2026 2:58 am  |  অনলাইন সংস্করণ

    বদরুল ইসলাম ও মাহাবুব আলম   :- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকার সিংগারদীঘী গ্রামে ২৭ জুন ২০২৬ তারিখে ভ্যালমন্ট সোয়েটার্স লিমিটেড-এর জমি দখল প্রক্রিয়া সম্পন্ন ও নির্মাণাধীন শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব কুমার এবং মিডিয়া ডাইরেক্টর মো. মুক্তা মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন-এর চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সাংবাদিক নেতা সরকার জামাল,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মাসুদ রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, ভ্যালমন্ট সোয়েটারস লিমিটেডের এই শিল্প প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় এলাকায় শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর মাধ্যমে হাজার হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং দেশের রপ্তানি খাত শক্তিশালী হবে।
    প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বৈধ প্রক্রিয়ায় জমির রেজিস্ট্রেশন ও দখল গ্রহণ শেষে আধুনিক শিল্পকারখানা, গুদামঘর এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। একই সঙ্গে একটি নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।
    আলোচনায় বক্তারা আরও আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মাওনা ও আশপাশের এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    অনুষ্ঠানে আরও জানানো হয়, স্থানীয় সংসদ সদস্য প্রকল্পটির সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উপস্থিত অতিথিরা শিল্পায়ন, কর্মসংস্থান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।
    শেষে ভ্যালমন্ট সোয়েটারস লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় এই শিল্প প্রকল্প দেশের অর্থনীতি, রপ্তানি খাত এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ