• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং এর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। 

     adminj 
    09th Jul 2026 9:59 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর অপরাধ ও নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কমিউনিটিং পুলিশের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

    অদ্য ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে সকাল ১০.০০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং এর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে যমুনা কনভেনশন হল, ইকুরিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকায় মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

    উক্ত মতবিনিময় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি, বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন -১১ ও সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।

    সভায় কমিউনিটি পুলিশিং এর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
    বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখা, মাদক, কিশোর অপরাধ, নারী নির্যাতন, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
    সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হয়ে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    সভা শেষে এলাকাকে অপরাধমুক্ত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031