• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদারীপুরে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার, পলাতক যুবক 

     adminj 
    11th Aug 2026 1:00 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার : শরীফুল বেপারী

    মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় ঘটনাস্থলে না থাকায় সাব্বির হোসেন হৃদয় (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

    পুলিশ সূত্রে জানা যায়, চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আব্দুল জব্বার তালুকদার (৭৮)-এর মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, বাসাটি সাব্বির হোসেন হৃদয়ের বসতঘর।

    তল্লাশির একপর্যায়ে ওই বাসা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করা হয়। অভিযানের সময় সাব্বির সেখানে উপস্থিত ছিলেন না। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31