• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার অফিস কার্যক্রম পূনরায় চালু 

     adminj 
    06th Sep 2026 5:11 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার মোহাম্মদ রমজান আলীঃ- উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবস্থিত বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখা অফিস এর কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ ঘটিকার সময় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ হাবিবুল বাশার তারেক, সাধারণ সম্পাদক মোঃ ইয়ার মাহমুদ এর নেতৃত্বে শিক্ষকদের একটি বিশেষ টিমের মাধ্যমে দীর্ঘ ১২বছর নানা জটিলতায় বন্ধ থাকা অফিস কার্যালয় আজ পূনরায় চালু করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ হাবিবুল বাশার তারেক এর দিক নির্দেশনায় অফিস পূনরায় চালু করার সময়ে অফিস কার্যালয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক খান, সাধারণ সম্পাদক মোঃ ইয়ার মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের (শিল্পী) প্রমূখ। প্রত্যক্ষদর্শী শিক্ষকদের এই টিম তাদের মতামত প্রদান করেন যে, শিক্ষকদের সার্বিক কল্যাণের জন্য এই সমিতির মাধ্যমে শিক্ষকদের নানাবিধ সমস্যার সমাধান করার লক্ষ্যে কালিহাতীর তৎকালীন মাননীয় (এম.পি) জননেতা আব্দুল লতিফ সিদ্দিকী ও মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী জননেতা শাজাহান সিরাজের পৃষ্ঠপোষকতায় এই সংগঠনের শুভ সূচনা ঘটে। তাদের আমলে এই সাংগঠনের অবস্থা ছিল খুবই সমৃদ্ধ ও উন্নত। কিন্তু পরবর্তীতে দীর্ঘ ১২ বছর যাবৎ এই সংগঠনের অবস্থা খুবই বেহাল অবস্থায় দাঁড়িয়েছে। নানা অনিয়ম দূ্র্নীতির মাধ্যমে এই সংগঠনের অর্থ আত্মসাৎ সহ চেয়ার, টেবিল, ফার্নিচার এবং যাবতীয় মালামাল একটি অসাধু চক্র তাদের নিজেদের স্বার্থে লুটপাট করেছে। এসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসেছে। নবগঠিত কমিটির মাধ্যমে আগামী দিনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। অফিস খোলার সময় প্রত্যক্ষদর্শীরা জানায় যে, অফিসের ভিতরে দুটি সেক্রেটারি কাঠের চেয়ার, চারটি সিলিং ফ্যান, তাদের মধ্যে দুটি স্বচ্ছল ও দুটি অচল অবস্থায় পাওয়া যায়। প্লাস্টিকের চেয়ার পাওয়া যায় ৪৫টি। অফিসের জানালা দু-একটি ভাঙ্গা পাওয়া যায় এবং সিলিং মাঝে মধ্যে ভাঙ্গা পাওয়া যায়। ময়লা আর মাকড়সার জালই ছিল এই অফিসের বেহাল অবস্থা। এতো দুর্নীতি বাংলাদেশের আর কোথাও পাওয়া যাবে না। তবুও নতুন করে আজ এই অফিসের কার্যক্রম পূনরায় চালু করা হলো। এমতাবস্থায় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মহোদয় কালিহাতী উপজেলার সকল স্তরের মাধ্যমিক শিক্ষকদের প্রতি সুদৃষ্টি ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930