সাংবাদিক গ্রেফতার গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত
সাংবাদিক গ্রেফতার
গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত
ঘটনায় প্রকাশ জাসদের প্রতিনিধি সভায় সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিউজের সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার হয়েছেন—এটি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আবু জাফর সূর্যসহ যেসব সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে,তাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো সাংবাদিককে গ্রেফতার হতে হয়, তাহলে তা শুধু একজন ব্যক্তির স্বাধীনতার ওপর আঘাত নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক স্বাধীনতার জন্যও গুরুতর হুমকিস্বরূপ।
সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ গ্রেফতারকৃত সকল সাংবাদিকের অবিলম্বে মুক্তি চাই,
দিতেই হবে ।
সরকার জামাল
সম্পাদক
দৈনিক প্রতিদিন খবর
Array