বিশেষ অভিযানে ৫৪৭ পিস ইয়াবা ও ইয়াবা তৈরির সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ অভিযানে ৫৪৭ পিস ইয়াবা ও ইয়াবা তৈরির সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আশুলিয়া থানা এলাকা থেকে ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাকির হোসেন (৫০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫৪৭ (পাঁচশত সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির ডাইস (ছাঁচ), বিভিন্ন রঙের ক্যাফেইন পাউডার, হাতুড়ি ও স্টিলের চামচসহ ইয়াবা প্রস্তুতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array