• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার প্লান ফাঁস। 

     adminj 
    28th Sep 2026 3:22 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার:, হাসান মাহমুদ :-  উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের জের ধরে স্ব-নামধন্য সাংবাদিক জাতীয় দৈনিক নতুন দিন ও সাপ্তাহিক সুবার্তা পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি – (মাদারীপুর), শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার চাঞ্চল্যকর পরিকল্পনার তথ্য ফাঁসের খবর পাওয়া গেছে। চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভুয়া ডাক্তার আসাদুজ্জামান নাজির মুরাদ হাওলাদারসহ কয়েকজন ব্যক্তি এই ষড়যন্ত্রে লিপ্ত বলে জানা যায়।

    ​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও বার্তা ব্যাপকভাবে ভাইরাল হয়। উক্ত অডিওতে পশ্চিম রাজৈর গ্রামের মৃত কবীর মুন্সির বড় ছেলে ভুয়া ডাক্তার আসাদুজ্জামান নাজিরকে একই উপজেলার মজুমদারকান্দি গ্রামের মির্জন হাওলাদারের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মুরাদ হাওলাদারের সাথে সরাসরি হত্যার পরিকল্পনা করতে শোনা যায়। ফোনালাপে তারা সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার করার প্লান এবং তাকে সরাসরি গুলি করে মেরে ফেলার ব্যাপারে কথা বলে।
    ​অডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রভাবশালী ওই চক্রটি নানা তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ উঠে এসেছে।
    ​এ বিষয়ে সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাক বলেন, “সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে আমি আজ নিজের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চিহ্নিত অপরাধীরা প্রকাশ্যে অডিওর মাধ্যমে আমাকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”
    ​এ বিষয়ে মাদারীপুর জেলার পুলিশ সুপার জানান, “বিষয়টি আমরা শুনেছি। অডিও ক্লিপটি আমরা শুনে ব্যবস্থা নিচ্ছি। তবে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড বা সাংবাদিকদের উপর হামলার হুমকি প্রদানকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
    ​এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930