ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৮/০৯/২০২৬ খ্রিঃ ০২.৪৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাড্যা পশ্চিম পাড়া শান্তিনগর সাকিনস্থ তিন রাস্তার মোড়ে শামিম টেলিকম এন্ড লন্ডী দোকান এর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ রিংকু ইসলাম (৩৫), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মোসাঃ সেতারা বেগম, সাং-পূর্ব চড়াইল, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা‘কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৮৮, তারিখ-২৮/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array