• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জেলায় নতুন পুলিশ সুপার, দায়িত্বে ৬ কর্মকর্তার রদবদল 

     adminj 
    03rd Nov 2026 5:05 pm  |  অনলাইন সংস্করণ
    1. আবু তাহের শেখ :-:- দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি এসপি পদমর্যাদার আরও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও একাধিক কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

    মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদলের আদেশ জারি করা হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নীলফামারীর বর্তমান পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

    নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। জামালপুরের নতুন পুলিশ সুপার হয়েছেন বরগুনার বর্তমান এসপি মো. কুদরত-ই-খুদা। আর এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপার করা হয়েছে।

    এদিকে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

    পুলিশের ঊর্ধ্বতন পর্যায়েও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

    এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।
    রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30