ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ১৬০ পিস ইয়াবা ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৬/১১/২০২৬ খ্রিঃ তারিখ ১৬:২০ ঘটিকায় সাভার মডেল থানাধীন ঘোড়াদিয়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। রিফাত রহমান @ মফিজ (৩০), পিতা-আব্দুর রহমান, মাতা- ফারজানা বেগম, সাং- ঘোড়াদিয়া, থানা-সাভার মডেল, জেলা- ঢাকা, ২। সুজন মোল্লা(২৬), পিতা- মৃত অকুল উদ্দীন, মাতা-জবেদা বেগম, সাং-রৌহা, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-বক্তারপুর(রমজান মোক্তার এর বাড়ির ভাড়াটিয়া),থানা-সাভার মডেল,জেলা-ঢাকাদেরকে ১৬০ (একশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১৬ গ্রাম (মূল্য অনুমান ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী রিফাত রহমান @ মফিজ (৩০), এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
[07/11, 11:49 am] +880 1320-089559: প্রেস রিলিজ
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-০৭/১১/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৩৭ রাউন্ড গুলি সহ ০১(জন) অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার প্রসঙ্গে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৬/১১/২০২৬ খ্রিঃ তারিখ ২১:৪০ ঘটিকায় সাভার মডেল থানাধীন কাউন্দিয়া (সিংগাসার) এলাকা হইতে অস্ত্রধারী সন্ত্রাসী ১। মুহিত সোবহান(২০), পিতা-মোঃ মর্তুজা আলী, মাতা-মুক্তা বেগম, সাং- সিংগাসার (কাউন্দিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৩৭ (সাতত্রিশ) রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি সহ গ্রেফতার করেন। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায় সে জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের সময় পুলিশী স্থাপনা থেকে উক্ত গুলি লুট করে নিয়ে আসে।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় The Arms Act 1878 এর 19 (A) ধারায় মামলা রুজু পূর্বক ০৫ দিনের রিমান্ড আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array