• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফরিদপুর কোতয়ালী ৩৯ লিটার বিদেশী মদ ও ৮৩ টি বিয়ার ক্যান’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০ 

     adminj 
    07th Nov 2026 7:37 pm  |  অনলাইন সংস্করণ

    ইসরাত জাহান ইমু :-  ফরিদপুর কোতয়ালী ৩৯ লিটার বিদেশী মদ ও ৮৩ টি বিয়ার ক্যান’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৭/১১/২০২৬ তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৭/১১/২০২৬ তারিখ রাত অনুমান ০১:৫০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা কালীবাড়ি মন্দির এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০লিটার বিদেশী মদ ও ৪৮ (আটচল্লিশ) টি বিয়ার, যার আনুমানিক বাজার মূল্য ২,৯৩,০০০/- (দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা) সহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শোভন কুমার সাহা প্রঃ কৃষ্ণ (২৯), পিতা- নিতাই কুমার সাহা, সাং- দক্ষিণ টেপাখোলা, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।

    অপর একটি অভিযানে অদ্য ০৭/১১/২০২৬ তারিখ রাত অনুমান ০৩:৫৫ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মামুদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ (পঁয়ত্রিশ) টি বিয়ার ক্যান, যার আনুমানিক বাজার মূল্য ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার টাকা) সহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শোভন হাসান পারভেজ (২৮), পিতা-আঃ রাজ্জাক, সাং- মামুদপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।

    একই আভিযানিক দল অপর আরেকটি অভিযানে অদ্য ০৭/১১/২০২৬ তারিখ রাত অনুমান ০৫:৪৫ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন অম্বিকাপুর চরগিয়ান্দিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯ (উনিশ) লিটার বিদেশী মদ, যার আনুমানিক বাজার মূল্য ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার টাকা) সহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আশিক শেখ (২৬), পিতা- মোঃ সেকেন শেখ, সাং- চরগিয়ান্দিয়া, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।

    প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বিদেশী মদ ও বিয়ার ক্যান’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30