• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর শ্যামপুর হতে বিদেশি পিস্তল ও গুলি’সহ ০১ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    08th May 2026 9:02 am  |  অনলাইন সংস্করণ

    মোঃ আনিসুর রহমান অপু :-  র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে। স্পর্শকাতর ঘটনা এবং অস্ত্র মামলার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

    গতকাল ০৭/০৫/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:৫০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিএমপির  শ্যামপুর থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে  শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ০৫ (পাঁচ) রাউন্ড গুলি ও ০১ (এক) টি ম্যাগাজিন’সহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধারপূর্বক ০১ (এক) জন’কে আটক করেন । আটককৃত ব্যক্তির নাম আরিফুর রহমান নয়ন (৪১), পিতা- মো: আরশ আলী, সাং- করিমুল্লারবাগ, থানা- শ্যামপুর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এই সময় তার নিকট হতে ০৩ (তিন) টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামি শুধু অস্ত্র ব্যবসার সঙ্গেই জড়িত নয়, তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানায় মারামারি ছিনতাই’সহ বিস্ফোরক দ্রব্য আইনে ০২ টি মামলা রুজু আছে। সে একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

    এই অভিযান র‌্যাব‑১০ এর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা কাজ, সময়োপযোগী প্রতিক্রিয়া ও দক্ষতার নিদর্শন। অবৈধ অস্ত্র উদ্ধারসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম উন্মোচনে এটি একটি প্রশংসনীয় উদাহরণ। আপনার কাছে যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদকের বেচাকেনা বা অপরাধমূলক কার্যকলাপের তথ্য থাকে, তাহলে দয়া করে তা র‌্যাবকে অবহিত করুন। আপনার একটি তথ্য একটি পরিবার বা জীবনের রক্ষাকবচ হতে পারে।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031