• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তুরাগে ছিনতাই মামলায় দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও চাপাতি 

     adminj 
    12th Jun 2026 7:09 pm  |  অনলাইন সংস্করণ

    সীমা প্রধান : – রাজধানীর তুরাগ এলাকায় ছিনতাই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

    উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, গত ১১ জুন তুরাগ থানায় দায়ের হওয়া এক মামলায় অভিযোগ করা হয়, গ্যারেজের এক ড্রাইভারকে ধারালো চাপাতি দিয়ে জখম করে তার তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সময় স্থানীয় জনতার সহায়তায় মাহাবুর আলম (৩১) নামে এক আসামিকে আটক করা হলেও অন্যরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
    তিনি বলেন, মামলার তদন্তের ধারাবাহিকতায় এসআই সাদিকুর রহমান, এসআই উজ্জ্বল মিয়া ও সঙ্গীয় ফোর্স তুরাগ থানাধীন নয়ামাটোলা প্রত্যাশা ব্রিজের পূর্বপাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনায় জড়িত আরও দুই আসামি—মো. আরিফ সরকার (২৫) ও মো. আলমগীর হোসেন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতিও জব্দ করা হয়েছে।
    উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ