• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টাঙ্গাইলের সরকারি শামসুল হক কলেজে এইচ. এস. সি পরীক্ষার্থীদের বিদায়-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

     adminj 
    30th Jun 2026 1:42 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার, মোহাম্মদ রমজান আলী ঃ- উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভায় অবস্থিত সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গণে আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০ঃ০০ ঘটিকার সময় সরকারি শামসুল হক কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি শামসুল কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শুকুর মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম শোভা, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, এলেঙ্গা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম সরকার, এলেঙ্গা পৌর বিএনপি’র প্রাক্তন সিনিয়র নেতা মোঃ আবু তালেব, এলেঙ্গা বণিক সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেন, সরকারি শামসুল হক কলেজের উপধ্যাক্ষ মোঃ নয়া মিয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি শামসুল হক কলেজের প্রভাষক মোঃ মোশারফ হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ রফিকুল ইসলাম,সদস্য মোঃ লুৎফর রহমান সহ প্রভাষক – অধ্যাপক মন্ডলী, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, স্থানীয় অভিভাবক,ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, মানুষের মত মানুষ হবে।শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। তোমরা নকলমুক্ত পরীক্ষা দিয়ে নিজেদের মেধা কে বিকাশিত করবে, শিক্ষকদের সম্মান করিবে এবং আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে। তোমরাই হবে জাতির ভবিষ্যৎ। তোমাদের জন্য সব সময় দোয়া ও আশীর্বাদ রইলো। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ মোনাজাত ও সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ