• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মায়ের তথ্যে মাদকসহ ছেলে আটক, ভ্রাম্যমাণ আদালতে ১০ মাসের কারাদণ্ড 

     adminj 
    13th Jul 2026 9:40 am  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার, শরীফুল ইসলাম :- দীর্ঘদিনের অসহায়ত্ব ও ছেলের মাদকাসক্ত আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশকে খবর দেন এক মা। সেই তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে মাদকসহ যুবককে আটক করে রাজৈর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ মাসের কারাদণ্ড দেন।

    ঘটনাটি মাদারীপুরের রাজৈর উপজেলার কুঠিবাড়ি এলাকার।

    পুলিশ জানায়, রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে এবং এসআই নজরুল ইসলামের সহযোগিতায় পরিচালিত অভিযানে (১৩ জুলাই) রোজ:সোমবার দুপুর এক ঘটিকার দিকে আমবাগ কুঠিবাড়ি (শানেরপাড়) গ্রামের আলামিন খান (২৬)কে মাদকসহ আটক করা হয়। তিনি মোস্তাফিজুর রহমানের ছেলে।

    আটকের পর রাজৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক-সংক্রান্ত অপরাধে আলামিন খানকে ১০ (দশ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত কোনো কাজ করতেন না, পরিবারের কাছে অর্থ দাবি করতেন এবং মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করতেন। এলাকাবাসীর দাবি, তিনি এর আগে প্রায় ছয় মাস একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) চিকিৎসা নিলেও ফিরে এসে আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। একই কারণে তার দাম্পত্য জীবনও ভেঙে যায় বলে স্থানীয়দের অভিযোগ।

    পরিবার ও স্থানীয়দের দাবি, ছেলের মাদকাসক্তি ও অস্বাভাবিক আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত মা খুরশিদা বেগম নিজেই পুলিশকে তথ্য দিয়ে তাকে আটক করতে সহায়তা করেন।

    রাজৈর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031