• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জাপান প্রবাসীর গাড়ি আটকিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই মামলায় জড়িত ৪ ডাকাত আটক 

     adminj 
    13th Jul 2026 1:55 pm  |  অনলাইন সংস্করণ

    আশিকুর রহমান ইকবাল   :-সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জাপান প্রবাসীর গাড়ি আটকিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই মামলায় জড়িত ০৪ জন ডাকাত সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক গ্রেফতার ও আলামত উদ্ধার।

     

    ভুক্তভোগী সুবেদার (অবঃ) মোঃ নুরুল হক (৭৯) সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে স্ত্রী সন্তান সহ জাপানে থাকে। গত ০৮/০৭/২০২৬ খ্রি. তিনিসহ তার ছেলে ও ছেলের পরিবারসহ মাইক্রোবাস যোগে নিজ বাড়ি হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।মাইক্রোবাসযোগে তারা সোনারগাঁ থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রোডে পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি লেজার লাইট দিয়ে তাদের হাইচ গাড়ি থামিয়ে ধাড়ালো ছোড়া, চাপাতি দিয়ে ভয়ভীতি প্রদান করে গাড়ি বন্ধ করে গাড়ির চাবি ও চালকের (১) Honer মোবাইল ফোন, (২) ০১টি Motorola G30 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, (৩) একটি কালো রঙের কাঁধের ব্যাগে থাকা পরিবারের জামা কাপড়, (৪) নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা, (৫) ০১টি ভ্যানেটি ব্যাগ, (৬) একটি iphone 16, (৭) ০১টি oppo মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এই ঘটনার ভিডিও ক্লিপ সোস্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

    উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব তারেক আল মেহেদী মহোদয়-এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ মহোদয়-এর তদারকি ও সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঢাকা, কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পরবর্তীতে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ার হাট এলাকার মহাসড়কের উপর যাত্রীবাহী বাস তল্লাশি করে ০৪ জন ডাকাতদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- ১) মোঃ কবির হোসেন (৪০), পিতা- আব্দুস সামাদ, সাং- ইসলামপুর, থানা- সোনারগাঁও, (তার বিরুদ্ধে ১৯টি ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন), ২) জুয়েল (২৬), আঃ মতিন, সাং- জিরতলী, থানা- বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী (তার বিরুদ্ধে ০১টি অন্যান্য ধারার মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন), ৩) সজিব (২৯), পিতা-তাজুল ইসলাম, সাং- ইসলামপুর, থানা সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ; ৪) শাকিল (২৬), পিতা- সৈকত আলি, সাং-ছোট রায়পাড়া, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ। অতঃপর গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের অন্তর্গত মাগুড়া প্লটে বিন্দবনের ভেতর হতে আসামিদের দেখানো মতে আলামত উদ্ধার করা হয়- ১। গলার চেইন, হাতের চুড়ি, আংটি, কানের দুল, লকেট, হাতের ব্রেসলাইটসহ সর্বমোট ০৮ ভরি ০৭ আনা ০৫ রতি স্বর্ণের গহনা, ২। একটি নীল রংয়ের ট্রাভেল ট্রলি ব্যাগ, ৩। একটি হাত ট্রাভেল ব্যাগ, ৪। একটি স্কুল ব্যাগ, ৫। একটি ভ্যানেটি ব্যাগ।

    ডাকাত সর্দার কবির একজন পেশাদার ডাকাত। তার নামে সোনারগাঁও থানায় ১৯টি ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। সে তার গ্রুপের অন্যান্য সদস্যরা প্রতিনিয়ত মাদক সেবন করে এবং ডাকাতি করে তাদের সংসার পরিচালনা করে। ডাকাতি করাই তার পেশা। মূলত নেশার টাকা জোগার ও সংসারের খরচ পরিচালনা করার জন্য উক্ত ডাকাতি সংঘটিত হয়। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031