• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ নয়, তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য 

     adminj 
    14th Jul 2026 3:57 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার, শরীফুল ইসলাম :-বরিশালগামী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরের গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্তে দেখা গেছে, ভাইরাল ভিডিওতে দেখা ইটের টুকরোটি সামনের একটি দ্রুতগামী গাড়ির চাকার চাপ থেকে ছিটকে এসেছিল।

    সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওটি দেখে অনেকেই এটিকে নিরাপত্তা বহরের ওপর ইট নিক্ষেপ বা পরিকল্পিত হামলা বলে দাবি করেন।

    তবে তদন্তে ভিন্ন চিত্র পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ভিডিওটি প্রকাশের পরপরই পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে ঘটনাটি তদন্ত শুরু করে। আশপাশের পরিস্থিতি, ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনার পর নিশ্চিত হওয়া যায়, এটি ইট নিক্ষেপের ঘটনা নয়।

    তিনি বলেন, রাস্তার ওপর পড়ে থাকা একটি ইটের টুকরো সামনের একটি দ্রুতগতির গাড়ির চাকার চাপ থেকে ছিটকে নিরাপত্তা বহরের একটি গাড়ির সামনে এসে পড়ে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইট নিক্ষেপের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

    পুলিশ সুপার আরও বলেন, সফরজুড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা ছিল কঠোর ও নিশ্ছিদ্র। পুরো পথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে পুলিশ সদর দপ্তর থেকেও এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031