• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ০৪ জন আসামি’কে দক্ষিণ কেরাণীগঞ্জ শুভাঢ্যা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    14th Jul 2026 4:27 pm  |  অনলাইন সংস্করণ

    কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ০৪ জন আসামি’কে দক্ষিণ কেরাণীগঞ্জ শুভাঢ্যা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, হত্যা, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে| একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে|

    ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকার বাসিন্দা মোঃ জসিম উদ্দিন (৩৫) গত ১১/০৭/২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় চুনকুটিয়া চৌরাস্তা থেকে নিজ বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তাকে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার একটি টিনশেড ঘরে ডেকে নিয়ে যায়| সেখানে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবি করা হয়| ভিকটিম চাঁদার টাকা দিতে অ¯^ীকৃতি জানালে আসামিরা তাকে মারধর করে এবং তার কাছে থাকা নগদ ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা ও ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়| একপর্যায়ে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে রাখা হয়| পরবর্তীতে তার জ্ঞান ফিরে এলে আসামিরা পুনরায় চাঁদার টাকা দাবি করে| তখন তিনি বিকাশের মাধ্যমে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা প্রদান করেন| এ ঘটনায় ভিকটিম মোঃ জসিম উদ্দিন নিজে বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন| অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা নং-৩৫, তারিখ ১২/০৭/২০২৬, পেনাল কোড, ১৮৬০-এর ৩৬৫/৩৮৫/৩৮৬/৩২৮/৫০৬/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়|

    এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অদ্য ১৪/০৭/২০২৬ খ্রিঃ মূলে ১৭.১৫ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানী এর একটি অভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার সাথে জড়িত আসামি ১| মোঃ সিয়াম (২৩), পিতা- মোঃ বশির আহম্মেদ, ২| মোঃ রাব্বি হাসান (২৬), পিতা- শহিদ মিয়া, ৩| মোঃ সোহাগ (৩০), পিতা- মৃত আব্দুল আলীম ও ৪| মোঃ রাসেল @ নাছির (২৬), পিতা- মৃত আইয়ূব আলী, সর্বসাং- শুভাঢ্যা পশ্চিম পাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’গণকে গ্রেফতার করে| এ সময় তাদের নিকট হতে বিভিন্ন দেশীয় অস্ত্র, ০১ টি পিস্তল সদৃশ বস্তু, বিভিন্ন ব্যক্তির নামীয় ১২৭ (একশত সাতাশ) টি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্রান্ডের ০৭ (সাত) টি মোবাইল ফোন, ০১ টি ওজন পরিমাপক যন্ত্র, ০১ টি হুক্কা, ব্যাংকের ০১ টি চেক বই ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়| গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে |

    র‌্যাব-১০ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031